Sunday, May 20, 2012

কথোপকথন


- তোমার সমস্যা কি? ঘরের দরজা বন্ধ করে রাখো কেন ২৪  ঘণ্টা?
- ঘরের দরজা ২৪ ঘণ্টা খুলে রাখা লাগবে কেন?
- মানে কি এই কথার? ঠিক মত বল কেন বন্ধ রাখো?
- তুমি তাকা খরচ করে দরজা কিনস, আমি ব্যাবহার করব না? আজব!
- কথা তো ভালই বল দেখি আজকাল, বাহ
....... 

[২ মিনিট পর আবারো...]
- পড়ালেখা কেমন চলতেছে?
- চলতেছে না এখন মাত্র শুরু হইছে নতুন সেমেস্টার
ভাল কথা, টাকা লাগবে সেমেস্টার ফিস ২৩ তারিখ টাকা জমা দেবার শেষ তারিখ।
- আর মাত্র দিন বাকি! এখন বলতেছ এই কথা? টাকা নাই আমার হাতে
- ঠিক আছে, থাকুক তাইলে, বাদ দিই এই সেমেস্টার!

- রসের আলাপ শুনাও আমাকে? কত গুলো শেষ হইসে কোর্স, কত সময় লাগবে আর?
- খুব সম্ভব ৬০ ক্রেডিট এর মত শেষ হইছে। ২০১৪ এর এপ্রিল এ বের হবো ইনশাআল্লাহ।
- নাহ ! তাও তো হয় নাই ! তুমি ৫৪ ক্রেডিট শেষ করছ মাত্র।
তোমাদের চেয়ারম্যানের সাথে কথা হইছে আজকে, তোমার মার্কশিট দেখাইল। 
- আমি তো বললাম যে খুব সম্ভব’।

- ‘খুব সম্ভব’ কেন বলবা? নিজের ক্রেডিট কতো গেলো সেটাও জানো না!!
- আমি একটু কম ই জানি আব্বু
- সাথের ছেলে-পেলে রা বিয়ে-শাদি করে ফেলতেছে, খবর আছে কোন?
- বিয়ে করার জন্য বেশি কিছু জানা লাগে না, বেশি পড়াশুনাও করা লাগে না
আমার চেনা মেয়ে আছে, মেয়ে সাংসারিক, পরিবার খুবি ভাল
নিজেদের বাসাও আছে ‘খুব সম্ভব তুমি বললে বিয়ে করে ঘরে নিয়ে আসি?
- তওবা তওবা, কি বলতেছ তুমি? বৃষ্টিতে ভিজতে ভিজতে মাথা তো পুরাই গেছে দেখতেছি হা !!
- কে বলল তোমাকে যে বৃষ্টি তে ভিজলে মাথা নষ্ট হয়? তাইলে রিকশাওয়ালা কি পাগল?
- তোমার আম্মু কে ডাকো! তোমার সাথে কথা বলবো না আর !!
.......

[চুপ করে থাকা উচিত ছিল আসলে, ভুল করছি একটা। ... আম্মু আসলো !!]
- তোর চুল আমি আজকে নিজে ফালাব, অপেক্ষা কর একটু।
- ঠিক আছে করলাম। রুমেই থাকব আমি।
- তোর আলমারি থেকে ছিগারেটের প্যাকেট কেন বের হয়? ছিঃছিঃ !!
- খুজলে আরও অনেক কিছু দেখতা হয়তো ! আবার দেইখো । 
- তুই ঘর থেকে বের হ এখনি, চেহারা দেখতে চাই না তোর !!
- চুল না কাটবা বললা? [বলতে বলতে বের হয়ে গেলাম নিজের রুম থেকে]
........

[বের হবার সময় ভাইয়া ডাক শুনলাম]
- কাজটা করছিস?
- নাহ যাওয়ার সময় পাইনি। 
- সামান্য একটা কাজ দিলে তা করতে পারিস না, এত ঢিলা মানুষ কিভাবে হয়?
- ছোট কাজ না দিয়ে বড় কোন কাজ দিয়ো পরের বার।
- হুম.. ইজ্জত মাঠে মারার জন্য?

[ ভাবী দূর থেকে সব দেখতেছে ]
- ভাবী চা খাব, দিতে পারবা?
- ছাঁদে যাও, পাঠাচ্ছি কিছুক্ষণের ভিতরেই।
.........

No comments:

Post a Comment